,

সিসি ক্যামেরায় রাজধানীতে ছিনতাইয়ের দৃশ্য

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউ মার্কেট এলাকায় এক ব্যক্তিকে অস্ত্রমুখে জিম্মি করে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনাতাইকারীরা। মঙ্গলবার সকালে নিউ মার্কেটের বিশ্বাস বিল্ডার্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

এতে দেখা যাচ্ছে, একটি ব্যাগ হাতে করে সাদা শার্ট ও কালো প্যান্ট পরা একজন যুবক রাস্তা পার হচ্ছেন। এ সময় পিছন থেকে তিনজন যুবক এসে তাকে গতিরোধ করে এবং সাথে সাথে ওই ব্যাক্তির দিকে একটি অস্ত্র তাক করে। পরেই হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় ওই যুবকও তাদের ধরতে দৌঁড় শুরু করেন। আশেপাশে থাকা মানুষজনও তাদের ধরতে দৌঁড় শুরু করে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের শিকার ওই ব্যাক্তি বিশ্বাস বিল্ডার্সের সহকারী পরিচালক মো. সজিব। তিনি মঙ্গলবার সকালে ঢাকা কলেজের পাশবর্তী ইসলামী ব্যাংক থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে ওই টাকাগুলো একটি ব্যাগে করে নিয়ে বিশ্বাস বিল্ডার্সে আসছিলেন। কিন্তু নিজ কর্মস্থলের সামনে আসা মাত্র ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে ব্যাগটি ছিনিয়ে নিয়েছে। পরবর্তীতে তিনি নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।

বুধবার রাত সোয়া ৯টায় বিবার্তাকে নিউ মার্কেট থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। তবে এখনো অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

https://youtu.be/C4Hv1eBlzJs

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা