বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ষড়যন্ত্র রুখে দিবেন ট্রাম্প!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তান জঙ্গি সংগঠনগুলিকে ক্রমাগত ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে! সম্প্রতি এমন এক বিস্ফোরক তথ্য উঠে এল মার্কিন বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণে। ভারতে হামলার পিছনে একাধিক জঙ্গি সংগঠনের মাথা রয়েছে। আর সেই জঙ্গি সংগঠনগুলিকে পাকিস্তানি সেনারা সব রকমের সাহায্য করছে বলে জানা যায়।

ভারতে হামলা চালিয়ে কাশ্মীর ইস্যুটি সামনে তুলে আনাই পাকিস্তানের অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণ করতেই ভারতে অশান্তি সৃষ্টির চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মার্কিন বিশেষজ্ঞ দলের গলায় এমন সুর শোনার পর থেকেই ফের জল্পনা শুরু হয়েছে। ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক কেমন হওয়া উচিত,এই বিষয়েও শীঘ্রই একটি রিপোর্ট প্রকাশ হবে। পাকিস্তান যাতে সন্ত্রাসকে আর পররাষ্ট্র নীতির অঙ্গ তৈরি করতে না পারে, সেদিকেই ট্রাম্প প্রশাসনের নজর দেওয়া উচিত বলেই মনে করছে দেশটির বিভিন্ন মহল। শুধু তাই নয়, ভারতকে অস্থির করে তোলার যে প্রয়োগ পাকিস্তান সব সময় করছে, তার বিরুদ্ধেও এবার ট্রাম্প সরকারের হুঁশিয়ারি দেওয়া প্রয়োজন বলেও মনে করছে মার্কিন প্রশাসন।

পাকিস্তানের মাটিকে ব্যবহার করে একাধিক জঙ্গি সংগঠন ভারতের মাটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাকিস্তানের বেশ কিছু নেতা ওই জঙ্গি সংগঠনগুলিকে মদত দিয়ে কাশ্মীরকেও অশান্ত করে তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়েছে। ভারতের ভয়েই তাই পাকিস্তান তাদের সামরিক অস্ত্র ভাণ্ডার ক্রমাগত বাড়িয়ে চলেছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘অতি সক্রিয়তা’ রুখে দিতে মার্কিন প্রশাসন যাতে চাপ সৃষ্টি করে, সেদিকে মত প্রকাশ করেছে মার্কিন পর্যবেক্ষকরা। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু