,

সমবয়সীর মহিলাদের সঙ্গেই শারীরিক সম্পর্ক পছন্দ করেন পুরুষরা!

news-image

লাইফস্টাইল ডেস্ক : বেশিরভাগ মানুষই তাঁদের সম বয়সীদের সঙ্গে শারীরিক সম্পর্ক পছন্দ করেন। এর মধ্যে রয়েছে পুরুষরাও। এক গবেষণায় এই তথ্য জানা গিয়েছে। প্রচলিত ধারনা অনুসারে, পুরুষরা বয়স্ক হলেও তাঁরা কম বয়সী মহিলাদের সঙ্গই কামনা করে। কিন্তু এই গবেষণা সেই প্রচলিত ধারনার প্রতিই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

গবেষণা অনুসারে, পুরুষরা বয়স হয়ে গেলেও তাঁদের সমবয়সী মহিলাদের সঙ্গেই শারীরিক সম্পর্ক করতে পছন্দ করেন।

‘রেভোলিউশনারি সাইকোলজি’নামে এক পত্রিকায় প্রকাশিত গবেষণা রিপোর্টটি প্রকাশিত হয়েছে। গবেষণা অনুসারে, যৌনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের বয়সের ব্যবধান পূর্ববর্তী ধারনার তুলনায় অনেকটাই কম।

আগের গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছিল, বয়স্ক পুরুষও কম বয়সী মহিলাদের পছন্দ করেন। কিন্তু ফিনল্যান্ডের তুরকু-র অ্যাবো একাডেমি ইউনিভার্সিটির জ্যান অ্যান্টফোকের নয়া গবেষণায় বলা হয়েছে, ওই ধারনা আংশিক সত্যি মাত্র।

ফিনল্যান্ডের ৮৭৮ জন পুরুষ ও ১,৭৮৯ জন মহিলার মধ্যে এই গবেষণা চালানো হয়। গবেষণা অনুসারে, মহিলাদের পছন্দ কিছুটা আলাদা। তারা কিছুটা বড় পুরুষদেরই পছন্দ করেন।

গবেষণায় বলা হয়েছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের পছন্দের বয়সসীমা বেড়ে যায়। অল্প বয়সী মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কেও তাঁরা আগ্রহী থাকেন। তবে পুরুষরা তাঁদের সমবয়সী বা কিছুটা বড় মহিলাদের সঙ্গেও শারীরিক সম্পর্ক স্থাপনে আগ্রহী থাকেন।

গবেষণার উপসংহারে বলা হয়েছে, পুরুষদের অধিকাংশ যৌন ক্রিয়াকলাপই তাঁদের বয়সসীমার মধ্যেই হয়ে থাকে। এক্ষেত্রে অল্পবয়সী মহিলাদের প্রতি আকর্ষণ বহাল থাকলেও তা বাস্তবে পরিণত হয় না। তাই বেশিরভাগ যৌন ক্রিয়াকলাপ প্রায় সমবয়সী সঙ্গীদের মধ্যেই হয়ে যাকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে