,

দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক :ভারতের বিপক্ষে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এই টেস্টে মাঠে নামার আগে দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমত ৩০০০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা। দ্বিতীয়ত ১০০তম ডিসমিসাল।

৫১ টেস্টের ৯৪ ইনিংসে ব্যাট করে ২ হাজার ৯২২ রান করেছেন মুশফিক। ভারতের বিপক্ষের টেস্টে দুই ইনিংসে আর ৭৮ রান পেলেই চতুর্থ কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। তার আগে হাবিবুল বাশার সুমন, তামিম ইকবাল ও সাকিব আল হাসান ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। টেস্টে মুশফিকের সেঞ্চুরি রয়েছে ৪টি। হাফ সেঞ্চুরি রয়েছে ১৫টি। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১৫৯ রানের ইনিংস খেলেছিলেন।

ভারতের বিপক্ষের এই টেস্টে আর ৮টি ডিসমিসাল করতে পারলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০ ডিসমিসালের মালিক হবেন মুশফিকুর রহিম। বর্তমানে তিনি ৫১ টেস্টে ৯২টি ডিসমিসালের মালিক। যেখানে ৮১টি ক্যাচ ও ১১টি স্ট্যাম্পিং।

১৬৫ ওয়ানডেতে তার ডিসমিসালের সংখ্যা ১৭১টি। যার মধ্যে ক্যাচ ১৩২টি। আর স্ট্যাম্পিং ৩৯টি। সবচেয়ে বেশি ডিসমিসালদের রেকর্ডধারীদের তালিকায় এখানে মুশফিক রয়েছেন ১৫তম স্থানে। ৪৮২টি ডিসমিসাল নিয়ে শীর্ষে আছেন কুমার সঙ্গাকারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা