,

পুত্রের জন্য কারিনার উপদেশ

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যান্য তারকা মায়েদের মতো কোনো আচরণ করেননি কারিনা কাপুর খান। গর্ভবতী অবস্থায় যেমন প্রায় নয় মাসই কাজ করে কাটিয়েছেন, তেমনি সন্তান জন্ম দিয়েই কাজে ফিরে এসেছেন তিনি। শুধু তাই নয়, সদ্যোজাত পুত্র সন্তানকে মিডিয়ার আলো থেকেও দূরে রাখেননি। এবার কারিনা তার ছেলে তৈমুরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য উপদেশ দিলেন।

গত ২০ ডিসেম্বর মা হন বলিউড ডিভা কারিনা। সাইফ আলি খান ও কারিনা দুজনের পছন্দে ছেলের নাম রাখেন তৈমুর। সেটি নিয়ে বিতর্ক শুরু হলে কারিনাই ব্যাপারটি সামলে নেন। এবার অভিনেত্রী জানালেন, তিনি তার ছেলেকে বড় হলে বলে দেবেন, নিজের আশেপাশে যত বিতর্কই হোক, কোনোকিছুতে কান না দিতে। শুধুমাত্র নিজের আচরণ, ব্যবহারে নম্র থাকতে বলবেন ছেলেকে।

একটি সাক্ষাৎকারে কারিনার কাছে জানতে চাওয়া হয়েছিল, যদি একইরকম প্রশ্নের মুখে পড়তে হয় তৈমুরকে, তাহলে সে কী করবে? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রীর জবাব, জীবনে চলার পথে বহু মানুষের সঙ্গে মানুষের দেখা হয়। সকলের কথা, সব কথাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়াই ভাল।

প্রত্যেকের নিজের ব্যবহার সম্পর্কে সতর্ক থাকা উচিৎ এবং কারিনা তার সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করতে চান। তিনি আরও বলেন, সাইফ যেমন ভারতের অন্যতম শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন, ঠিক তেমনই তিনিও তার বংশ নিয়ে গর্বিত। কিন্তু এত কিছুর পরেও তারা মাটির কাছাকাছি থেকেছেন। আর তৈমুরকেও তেমনভাবেই বাঁচতে শেখাবেন অভিনেত্রী মা কারিনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা