শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্ক ফ্যাশন উইকে পিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকা থেকে দিল্লি-মুম্বাই, ব্যাংকক থেকে মিশর, এমনকি নিউইয়র্কের মতো শহরেও র‍্যাম্পের স্টেজ কাঁপিয়েছেন পিয়া। পাশাপাশি নামিদামি বেশ কয়েকটি বিশ্ব কাঁপানো ম্যাগাজিনের প্রচ্ছদেও জায়গা পেয়েছেন, যার মধ্যে ভোগ ম্যাগাজিনের মুম্বাই সংস্করণ অন্যতম। হেঁটেছেন দক্ষিন কোরিয়ার রেড কার্পেটেও। এবার তাকে দেখা যাবে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে। ট্রেস্যামি’র শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেবেন এই উইকে। দ্যুতি ছড়াবেন সেখানে। মূলত ইউনিলিভারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে প্রথম মডেল হিসেবে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে দেখা যাবে পিয়াকে।

বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, “এ ধরণের একটি উৎসবে যোগ দিতে পেরে সত্যি আনন্দিত। ট্রেস্যামিকে ধন্যবাদ তারা আমাকে শুভেচ্ছাদূত হিসেবে পাঠাচ্ছেন। ১১ ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্রের উদ্দ্যেশ্যে রওনা দেব এবং ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি এ উৎসবে থাকবো। ”

উল্লেখ্য, লন্ডন কলেজ অব লিগ্যাল স্ট্যাডিস (এলসিএলএস) থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও ক্যারিয়ার গড়তে চান তিনি। ইতোমধ্যে ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে বার এট ল’ পড়তে অফার লেটারও পেয়ে গেছেন। সম্প্রতি দেশের অন্যতম আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের তত্ত্বাবধায়নে ইন্টার্নি করেছেন পিয়া।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ