,

শারমিনের বিরল কীর্তি : বাংলাদেশ হেরেছে ৬৭ রানে

news-image

সুইচ হিট করার সময় ইংল্যান্ডের কেভিন পিটারসেনকে দেখলে ডানহাতি নয়, বরং বাঁ-হাতি ব্যাটসম্যান বলে মনে হতে পারে যে কারো। একজন ব্যাটসম্যান দুই হাতে ব্যাটিং করতে পারেন। বোলাররাই বা বসে থাকবেন কেন, ডান-বাম দুই হাতেই বল করার বিরল ক্ষমতা ইদানীং দেখা যাচ্ছে কারো-কারো মধ্যে। এবার অনন্য এই কাজটি করলেন প্রথম কোনো নারী ক্রিকেটার। আর তিনি হলেন বাংলাদেশি নারী অফস্পিনার শায়েলা শারমিন।

প্রথম নারী বোলার হিসেবে দুই হাতে বোলিং করে ইতিহাস গড়লেন শারমিন। বুধবার নারী বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুই হাতে বোলিং করেন তিনি। যখন কোনো ডানহাতি ব্যাটসম্যান আসেন তাঁর জন্য বাঁ-হাতে, আবার কোনো বাঁ-হাতি ব্যাটসম্যান এলে তাঁর জন্য ডান হাতে বোলিং করেন তিনি।

নারীদের ক্ষেত্রে তা প্রথম হলেও আন্তর্জাতিক ক্রিকেট ‘সব্যসাচী’ বোলার অবশ্য আগেও দেখেছে। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে দুই হাতে বল করেছিলেন কামিন্দুরই পূর্বসূরী শ্রীলঙ্কার হাশান তিলকারত্নে।

ভারতের ঘরোয়া ক্রিকেটেও একজন ‘সব্যসাচী’ বোলারের আবির্ভাব ঘটেছে। সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দুই হাতে বল করে সাড়া ফেলে দিয়েছিলেন অক্ষয় কার্নেওয়ার।

এদিকে শারমিনের এই কীর্তির দিনে বাংলাদেশ দল অবশ্য হেরেছে ৬৭ রানের বড় ব্যবধানে। শ্রীলঙ্কার কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২২৭ রান  করে পাকিস্তান। জবাবে তিন বল বাকি থাকতেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৬০ রানে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের