,

২১ অতিরিক্ত সচিব পদে রদবদল

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এবং বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রে (বিটাক) নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া আরো ১৯ অতিরিক্ত সচিব পদে রদবদল করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব কে এম আলী আজমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার শর্মাকে বিটাক এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন) তন্দ্রা শিকদারকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কলকারখানা পরিদর্শন পরিদফতরের প্রধান পরিদর্শক সৈয়দ আহমেদকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক, ক্রীড়া মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরের নিবন্ধক করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকল্প পরিচালক এসএম আশফাক হুসেইনকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন), ঢাকা পিপিআর অফিসের ম্যানেজার মো. নাসির উদ্দিনকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. গোলাম রব্বানীকে বিসিএসআইআর-এর সদস্য পদে বদলি করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহির উদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত হারুন-অর-রশীদ খান ও সুভাষ চন্দ্র সরকারকে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরের নিবন্ধক হিসেবে বদলির আদেশাধীন সৈয়দ মো. মতলুবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক সহিদুল ইসলামকে শিল্প মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক আনোয়ার হোসেনকে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

বাংলাদেশ বেতারের পরিচালক মো. মিজানুর রহমানকে ওএসডি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

ওএসডি অতিরিক্ত সচিব মো. মাশুক মিয়াকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব তপন চন্দ্র বনিক ও মো. আনোয়ারুল ইসলাম সরকারকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবিরকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশনে সংযুক্ত মো. হুমায়ুন কবির লস্করকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সংযুক্তি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত শেখ ইউসুফ হারুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে