,

প্রকৃত সাংবাদিকদের তালিকা হচ্ছে : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নবগঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের তালিকা করার উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার তিনি জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে একথা জানান।
সরকারি দলের সদস্য নিজাম হাজারীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনলাইন গণমাধ্যমের পূর্ণাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই।

তিনি বলেন, এ পর্যন্ত ১ হাজার ৯২৫টি অনলাইন পত্রিকা, টিভি চ্যানেল এবং অনলাইন রেডিওর আবেদন পাওয়া গেছে। এরমধ্যে অনলাইন পত্রিকার সংখ্যা ১ হাজার ৭৩১টি। অনলাইন পত্রিকাগুলো নিবন্ধনের বিষয়টি প্রক্রিয়াধীন।

হাসানুল হক ইনু বলেন, তথ্য মন্ত্রণালয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। নীতিমালা প্রণীত হলে সব অনলাইনভিত্তিক গণমাধ্যম বাধ্যতামূলক নিবন্ধন কার্যক্রমের মধ্যে আসবে। ফলে অনলাইনভিত্তিক গণমাধ্যমের সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে