,

ফেসবুকের মালিকানা খোয়াতে চলেছেন জুকারবার্গ!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ফেসবুকের মালিকানা খোয়াতে চলেছেন মার্ক জুকারবার্গ! ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, কোম্পানির শেয়ার হোল্ডাররা জুকারবার্গকে আর কোম্পানির চেয়ারম্যান হিসেবে চাইছেন না৷ তাকে পদত্যাগ করার জন্য জোর দেয়া হচ্ছে বলেও জানা গেছে৷
ফেসবুকের চারটি শেয়ার হোল্ডার গ্রুপের দাবি, কোনো কোম্পানির সাফল্য নির্ভর করে তার সিইও এবং বোর্ড কর্মকর্তাদের মধ্যে ক্ষমতার সামঞ্জস্যের উপর৷ কিন্তু জুকারবার্গের জন্য শেয়ারহোল্ডারদের হাতে কোনো ক্ষমতাই থাকছে না৷ সেই কারণেই তার পদত্যাগের দাবি তোলা হয়েছে৷ তার পরিবর্তে একজন স্বাধীন সিইও চাইছে বোর্ড৷
SumOfUs নামে কোম্পানির শেয়ারহোল্ডারদের দলটি গ্রাহকদের পরিষেবার কাজে নিযুক্ত রয়েছে৷ এছাড়া সংস্থার কর্মীদের মানবাধিকার, দুর্নীতি, কর্পোরেট ক্ষমতাসহ সমস্ত কাজকর্ম দেখার দায়িত্ব রয়েছে তাদের কাঁধে৷ কিন্তু জুকারবার্গের একচ্ছত্র আধিপত্য কোম্পানির উন্নতিতে বাধা দিচ্ছে৷ যদিও এ বিষয়ে ফেসবুক কর্তা কোনো মন্তব্য করেননি৷
SumOfUs-এর মার্কেটিং উপদেষ্টা লিসা লিন্ডলে জানান, ফেসবুকের কর্পোরেট সিটিজেনশিপের উন্নতির জন্য তিন লাখ ৩০ হাজার মানুষ আবেদনে সই করেছিলেন৷ তবে কোম্পানিতে এখন রয়েছে মাত্র ১৫০০ শেয়ারহোল্ডার৷ একই ব্যক্তি সিইও এবং বোর্ডের প্রধানের পদে আসীন রয়েছেন৷ তাই জুকারবার্গের হস্তক্ষেপে শেয়ার হোল্ডারদের হাতে কোনো ক্ষমতা থাকছে না৷ কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না তাকে৷ আর সেই কারণেই শেয়ারহোল্ডাররা একজন স্বাধীন চেয়ারম্যানের দাবি তুলেছেন৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে