,

জালিয়াতি কাণ্ডে জড়ালেন সানি

news-image

বিনোদন ডেস্ক : একটি জালিয়াতি মামলার সঙ্গে জড়িত থাকায় অভিনেত্রী সানি লিওনকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বছর ২৯ নভেম্বর একটি ই-কমার্স ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি। ‘লাইক’ দিলেই অর্থ, এমন প্রলোভন দেখিয়ে ওই ওয়েবসাইটটি পরবর্তীতে সাড়ে ছয় লাখ গ্রাহকের কাছ থেকে প্রায় ৩৭০০ কোটি রুপি হাতিয়ে নেয়।

এ বিষয়ে স্পেশাল টাস্ক ফোর্সের কর্মকর্তা রাজ কুমার মিশ্রা সংবাদমাধ্যমে বলেন, ‘১৯৭৮ সালে করা ভারতের চিটফান্ড ও বেআইনি আর্থিক লগ্নির আইন অনুযায়ী, এ ধরনের কোনো কিছুর প্রচারণা করা নিষেধ। আমাদের কাছে প্রমাণ এবং ছবি আছে এই অভিনেত্রী (সানি লিওন) এই প্রতিষ্ঠানটির প্রচারণা অনুষ্ঠানে ছিলেন। তদন্তের প্রয়োজনে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হতে পারে।’

অনুভব মিত্তাল নামের এক ব্যক্তি প্রতিবার ‘লাইক’, ওয়েবসাইটটি প্রচারের জন্য ইন্টারনেটে প্রত্যেক ব্যক্তিকে ৫ রুপি আয়ের প্রলোভন দেখান। এ জন্য প্রত্যেক ব্যক্তির কাছে সাবসক্রিপশন ফি বাবদ ৫ হাজার ৭৫০ থেকে ৫৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত নিয়েছেন। এভাবে শত শত কোটি রুপি হাতিয়ে নেন তিনি। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের হলে এ বিষয়ে তদন্ত শুরু করে লাখনৌ জোনাল অফিস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের