,

আর ভূত হবেন না বিপাশা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তার অভিনয় ক্যারিয়ারের দিকে লক্ষ্য করলেই দেখা যায়- রাজ, রাজ-থ্রিডি, আত্মা, অ্যালোনসহ বেশকিছু ভৌতিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ জন্য তার পেছনে বলিউডের ‘হরর কুইন’ তকমাও লেগেছে।

তবে ভৌতিক সিনেমায় আর অভিনয় করবেন না বলে জানিয়েছেন বিপাশা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে বিপাশা বসু সংবাদমাধ্যমে বলেন, ‘আমি ভৌতিক সিনেমা থেকে সরে এসেছি এবং এ ধরনের সিনেমায় আর অভিনয় করব না। আমি এই ঘরানার সিনেমায় আর কাজ করব না। ভৌতিক ঘরানার সিনেমা বাদে আমি সব ধরনের সিনেমা করব। আমি সবাইকেই বিষয়টি পরিষ্কার করেছি।’

তবে ঠিক কী কারণে এই ঘরানার সিনেমায় বিপাশা আর অভিনয় করতে চান না এ বিষয়ে কিছু বলেননি তিনি।

এর আগে টেলিভিশন মিনি সিরিজ ‘ডর সব কো লাগতা হ্যায়’ সঞ্চালনা করে বেশ সফলতা পেয়েছিলেন বিপাশা। এরপর ‘কই লট কে আয়া হ্যায়’ হরর সিরিজে তার অভিনয়ের কথা শোনা যায়। তবে গুঞ্জন মিথ্যা জানিয়ে এ অভিনেত্রী জানান, আপাতত তার সব চিন্তা সিনেমা কেন্দ্রীক।

তিনি বলেন, ‘এ ধরনের চরিত্রে অভিনয়ের কোনো প্রশ্নই আসে না। সিনেমাকে আমি বেশি অগ্রাধিকার দিচ্ছি। তেমন মজার কিছু না পাওয়া পর্যন্ত টেলিভিশন নিয়ে আমি ভাবছি না।’

২০১৭ সালে বেশ ব্যস্ত সময় পার করবেন এ অভিনেত্রী। কয়েকজন নির্মাতার সঙ্গে তার কথাও হয়েছে জানিয়ে বিপাশা বলেন, ‘জানুয়ারির শুরুতে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর চিত্রনাট্য শোনা এবং কয়েকটি বিজ্ঞাপনের শুটিং করেছি। আমি আশা করছি কয়েকটি ভালো সিনেমায় চুক্তিবদ্ধ হব।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের