,

আশুগঞ্জ সার কারখানা চালুর  ৯ঘন্টা পর আবারো উৎপাদন ব্যাহত

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই মাস বন্ধ থাকার পর চালু হওয়ার ৯ ঘন্টার মধ্যে আবারো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ (ব্যাহত) হয়ে গেছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গ্যাসের চাপ কমে যাওয়ার কারনে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে গেল বছরের ১৭ ডিসেম্বর কারখানার এ্যমোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারনে ইউরিয়ার সার উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর নানান যন্ত্রাংশ পরিবর্তন করে ৫৪ দিন বন্ধ থাকার পর কারখানাটিতে উৎপাদন চাল হয়।

কারখানাটিতে ইউরিয়া উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এক কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়।

কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি জানান, সকালে কারখানাটি প্রায় দুই মাস বন্ধ থাকার পর চালু করা হয়। বিকেলে গ্যাসের চাপ হঠাৎ করেই কমে যায়। এক পর্যায়ে গ্যাসের চাপ কমতে কমতে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

তবে কারখানার এ্যমোনিয়া প্লান্ট চালু আছে গ্যাস সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে আবারো কারখানাটিতে ইউরিয়া উৎপাদন চালু হয়ে যাবে। তবে কি কারনে গ্যাসের চাপ কমে গেছে তা জানাতে পারেন নি তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের