,

কাইট সার্ফিংয়ে ওবামা (ভিডিও)

news-image

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, মাত্র মাস খানেক আগেও যার দম ফেলার ফুসরত ছিল না। এখন আর অখন্ড অবসর। মার্কিন মুলুকের প্রেসিডেন্টের দায়িত্ব তুলে দিয়েছেন উত্তরসুরির হাতে। আর এই অবসর সময় কাটাচ্ছেন পুরোই নিজের মতো করে। ইংলিশ ব্যবসায়ী স্যার রিচার্ড চার্লেস নিকোলাস বার্নসনের সঙ্গে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দারুণ অবসর উপভোগ করলেন ওবামা। সম্প্রতি ওবামা ও নিকোলাসের সমুদ্রে কাইট সার্ফিংয়ের ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

স্যার রিচার্ড নিকোলাস ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা। নিকোলাস নিজের ব্লগে ওবামা ও তার বন্ধুত্বে কথা স্মরণ করে লিখেছেন, ‘ওবামা সমুদ্রে কাইট সার্ফিং করতে খুবই ভালোবাসেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন নিরাপত্তার কারণে সেই শখ পূরণ করতে পারছিলেন না।’

তিনি আরও লিখেছেন, গত আট বছরের মধ্যে এবার যখন ওবামা ঘুরতে এসেছে তাকে দেখে মনে হয়েছে সে অনেক বেশি চিন্তামুক্ত।

নিকোলাস ও ওবামা পালা করে ভার্জিন দ্বীপের বুকে ঘুড়ি উড়িয়েছেন। নিকোলাস আরও লেখেন, আমার কাইটবোর্ডে করে ওবামা একশ মিটার ঘুরে এসেছেন। আমি এতে খুব খুশি।

ওবামাও নাকি নিকোলাসকে কাইট সার্ফিংয়ের ক্ষেত্রে নিজের প্রশিক্ষক বলে উল্লেখ করেছেন।

গত মাসে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার মাধ্যমে হোয়াইট হাউজ ছেড়ে স্বপরিবারে শিকাগোতে চলে আসেন। এর মধ্যে ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিতর্ক উঠলে প্রথা ভেঙে মুখ খোলেন ওবামা।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/জেএস)

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা