,

৫ জানুয়ারি নির্বাচন না হলে অরাজকতা হতো

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হতো। বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, তার সময়কালে কোনো রাজনৈতিক দল থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। সাফল্য-ব্যর্থতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তার পরও নির্বাচন অনুষ্ঠানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। এদিক দিয়ে আমরা ব্যর্থ নই।

আমরা যে সফল তার প্রমাণ হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। নির্বাচনে সহিংসতা এড়ানোর উপায় কি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রকিবউদ্দীন বলেন, ভোটারদের ওপর আস্থা রাখাই হলো সহিংসতা এড়ানোর সবচেয়ে বড় উপায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা