,

ভারতের বিপক্ষে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট যা হবে

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে মাঠে নামছে টাইগাররা।

টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দল হচ্ছে ভারত। আর তালিকার নবম স্থানে রয়েছে বাংলাদেশ। টেস্টে নামার আগে বাংলাদেশের পয়েন্ট ৬২ ও ভারতের ১২০। টেস্টের ফলাফল কি ভূমিকা রাখবে দু দলের রেটিং পয়েন্টে?

বিশ্লেষণে দেখা যায়, টেস্টের জয়-পরাজয় দুদলের র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন আনবে না। তবে রেটিং পয়েন্টে কম-বেশি হবে।

বাংলাদেশ যদি একমাত্র টেস্টটিতে জয়লাভ করে, তবে টাইগারদের পয়েন্ট ৫ পয়েন্ট বেড়ে হবে ৬৭। আর হেরে গেলে ১ পয়েন্ট কমে হবে ৬১।

অন্যদিকে তালিকার শীর্ষে থাকা ভারত যদি জয় পায় তাহলে ১ পয়েন্ট বেড়ে তাদের পয়েন্ট হবে ১২১। আর হারলে দাঁড়াবে ২ পয়েন্ট কমে হবে ১১৮।

আর যদি টাইগাররা ড্র করতে পারে তাহলেও কিছুটা পয়েন্টে উন্নতি হবে মুশফিকদের। ড্র হলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬৪ ও ভারতের পয়েন্ট হবে ১১৯। সূত্র: আইসিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা