বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান পাঠালেন এক বাক্স প্যান্ট!

news-image

বিনোদন ডেস্ক : জন্মদিনের এখনো দুই মাস বাকি। এর আগেই সালমানের তরফ থেকে উপহার হিসেবে এক বাক্স প্যান্ট পেলেন বরুণ ধাওয়ান। তাহলে কি সারা বছর তাঁকে আর প্যান্ট কিনতে হবে না? এত কিছু থাকতে বরুণকে কেন বাক্স ভরে প্যান্ট পাঠালেন সালমান খান?

চাইলেও সারা বছর উপহারের প্যান্টগুলো পরে কাটিয়ে দিতে পারছেন না বরুণ ধাওয়ান। প্যান্টগুলো ব্যবহার করা হবে ‘জড়ুয়া টু’ ছবির শুটিংয়ে। ১৯৯৭ সালের ব্লকবাস্টার ছবি ‘জড়ুয়া’-এর সিক্যুয়েল তৈরি করছেন পরিচালক ডেভিড ধাওয়ান। এ ছবিতে নায়ক হচ্ছেন পরিচালকের ছেলে বরুণ ধাওয়ান। ‘জড়ুয়া’ ছবিতে নায়ক ছিলেন সালমান খান। সিক্যুয়েলে সালমানের মতোই দ্বৈত চরিত্রে অভিনয় করতে হবে বরুণকে। দুটি চরিত্রের জন্য অনেকবার প্যান্ট বদলাতে হবে তাঁকে। এ উপহার বরুণের জন্য আশীর্বাদতুল্য।

‘জড়ুয়া টু’ শুরুর আগে সালমানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বরুণ। মনে ছিল শঙ্কা। যেনতেন চরিত্র নয়, সালমান অভিনীত একটি চরিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি। বিষয়টি কীভাবে নেবেন সালমান? গিয়ে বুঝেছেন, ভাইজান সালমানের শুভকামনা আছে ‘জড়ুয়া টু’ টিমের জন্য। ‘জড়ুয়া’ ছবিটি নিয়ে সালমানের সঙ্গে মজার একটি স্মৃতিও আছে বরুণের। ১৯৯৭ সালে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে সালমানকে আংকেল বলে ডেকেছিলেন বরুণ। এতে নাকি খেপে গিয়েছিলেন সালমান। ছোট্ট বরুণকে তিনি বলেছিলেন, ‘খবরদার! আংকেল বলবে না, সালমান ভাই বলো। নইলে থাপ্পড় খাবা।’ হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু