,

আমেরিকাকে চীনের হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বেইজিংয়ের সঙ্গে সংঘাতের ক্ষেত্রে টোকিওকে সমর্থন দেওয়া হবে বলে মার্কিন নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের ঘোষণাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। এশিয়াতে উত্তেজনা তৈরি না করতে ওয়াশিংটনকে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে।

জাপানে দুই দিনের সরকারি সফরের সময়ে ম্যাটিস বলেন, জাপানের সেনকাকু দ্বীপপুঞ্জ সংকট টোকিও-ওয়াশিংটন নিরাপত্তা চুক্তির আওতায় পড়ে। তার এ বক্তব্যকে কেন্দ্র করে হুঁশিয়ারি দেন চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং। বিতর্কিত এই দ্বীপপুঞ্জকে দিয়াইউ নামে অভিহিত করে থাকে চীন।

লু বলেন, দিয়াইউসহ আশেপাশের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপগুলো প্রাচীন আমল থেকেই ঐতিহ্যগতভাবে চীনা ভূখণ্ডের অংশ। এটি অপরিবর্তনীয় ঐতিহাসিক সত্য। আমেরিকাকে ভুল মন্তব্য থেকে বিরত থাকার এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, পরিস্থিতিকে আরও জটিল করা এবং এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে আমেরিকার বিরত থাকা উচিত। এ ছাড়া, আমেরিকা-জাপান চুক্তি সম্পর্কেও কথা বলেন তিনি। একে ঠান্ডা যুদ্ধের সময়ের চুক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চীনের ভৌগলিক সার্বভৌমত্বের ওপর এর কোনও প্রভাবই নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা