,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তান্ডব আরো ১ জন গ্রেফতার

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও ঘর-বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা সদরের বেনীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম সজীব চৌধুরী। সে এ মহল্লার জামাল মিয়ার পুত্র। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর জানান, তাকে হিন্দুবাড়িতে আগুন দেয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে নাসিরনগর হামলার ঘটনায় ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ২৯ অক্টোবর হরিপুর ইউনিয়নের হরিনবেড় গ্রামের রসরাজ দাসের ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরীফের ছবি উপর শিব মূর্তি বসিয়ে পোস্ট দেয়া হয়। এ নিয়ে ৩০ অক্টোবর সেখানে তুলকালাম কান্ড বাধে। অন্তত ১৫ টি মন্দির ও বেশ কয়েকটি হিন্দু বাড়ি ঘর ভাংচুর ঘটনা ঘটে। এর পর ধারাবাহিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় ৮টি মামলা দায়ের হয়। এ পর্যন্ত ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। থানার পুলিশ জানিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই মামলা গুলোর চার্জ সীট দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা