,

স্মার্টফোনের ব্যবহার ৭ নম্বরে উঠবে বাংলাদেশ

news-image

২০২০ সালে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারী হবে ৬০ শতাংশ। ফলে ২০ সালে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধিতে শীর্ষ ১০টি দেশের মধ্যে ৭ নম্বরে উঠবে বাংলাদেশ। বিশ্বের মোবাইল অপরেটরদের সংগঠন গ্লোবাল সিস্টেম ফর মোবাইল অ্যাপ্লিকেশনের (জিএসএম) এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

জিএসএমএ’র তথ্য মতে বিশ্বে বর্তমানে একক মোবাইল সংযোগ সংখ্যা ৪৯২ কোটি। এর মধ্যে ৫০ শতাংশ সংযোগ স্মার্টফোনে। এটি ২০২০ সালে বেড়ে ৬৬ শতাংশ হবে। আর এ প্রবৃদ্ধিতে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বড় ভূমিকা রাখবে।

জিএসএমএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বে স্মার্টফোন ব্যবহারের গড় হার বেড়ে ৬২ শতাংশ হবে। এই সময়ে সবচেয়ে বেশি ৩৫ কোটি স্মার্টফোন যোগ হবে ভারতে। দ্বিতীয় শীর্ষ জোগানদাতা হিসেবে চীনে যোগ হবে ১৮ কোটি স্মার্টফোন। এছাড়া শীর্ষ ১০ দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় নয় কোটি, নাইজেরিয়ায় সাত কোটি, পাকিস্তানে পাঁচ কোটি, ভিয়েতনামে চার কোটি, ব্রাজিলে তিন কোটি স্মার্টফোন যোগ হবে।

উল্লেখ্য, স্মার্টফোন ও সাধারণ ফোন মিলিয়ে বাংলাদেশে বর্তমানে মোবাইলফোন ব্যবহারকারী ৯ কোটি। এর মধ্যে আড়াই কোটি স্মার্টফোন। এর সঙ্গে আগামী চার বছরে আরও চার কোটি নতুন ফোন যোগ হলে অর্ধেকের বেশি মোবাইলফোন ব্যবহারকারীর হাতে স্মার্টফোন চলে আসবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা