,

রোনালদোর সেই ‘সমকামী’ বন্ধুর ২ বছরের জেল

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর খুব কাছের বন্ধু কিক-বক্সার বদর হারি। মরক্কোর এ কিক-বক্সারের সঙ্গে রোনালদো সমকামী সম্পর্ক রয়েছে বলেও সমালোচকরা মনে করেন। বদর হারিকে বিশ্বের অন্যতম সেরা কিক-বক্সার বলা হয়। যদিও তিনি এখন খুব একটা কোর্টে নামেন না। কিন্তু খেলার বাইরে দু’টি ভাঙচুরের ঘটনায় ২ বছরের জেল হয়েছে তারা। নেদারল্যান্ডসের আমসস্টারডাম আদালত তাকে এই শাস্তি দিয়েছে। ২০১১ ও ২০১২- দুই বছর দুইবার তিনি আমস্টারডামের নাইট ক্লাবে অঘটন ঘটান। ২০১১ সালে জিমি উ নামের এক ব্যাবসায়ীর নাইট ক্লাবে যান হারি। সেখানে কোনো ঘটনার কারণে নাইট ক্লাবের গ্লাস ভাঙচুর করেন তিনি। এরপর ২০১২ সালে একই ধরনের ঘটনার জন্ম দেন ৩২ বছর বয়সী এ কিক-বক্সার। তার বিরুদ্ধে আমস্টারডাম আদালতে মামলা করেন মালিকপক্ষ। তারই রায় হলো সম্প্রতি। সেখানে বদর হারিকে ২ বছরের জেল দিয়েছেন আদালত। তবে তার আইনজীবী মনে করছেন- তাকে ৬ মাস জেল খাটতে হবে। আবেদন করলে ৬ মাসের নিচে জেল কমানো সম্ভব নয় বলে মনে করেন তিনি। বদর হারিকে এখন জেল খাটার জন্য নিজ দেশ মরক্কো থেকে নেদারল্যান্ডসে যেতে হবে।
রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় রোনালদোর সঙ্গে বদর হারির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে ২০১৫ সালে। সে বছর মরক্কোয় বেড়াতে যান রোনালদো। একটি সুইমিং পুলে দুই বন্ধু গোসল করেন। সুইমিং পুলের পাশে রোনালদোকে কোলে নিয়ে একটি ছবি তোলেন হারি। সেটা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। নিচে মজা করে লেখেন, ‘এইমাত্র বিয়ে করলাম। হা হা হা…। সবসময় তোমাকে এভাবে উঁচু করে রাখবো- ভাই।’ ওই ছবি প্রকাশ হওয়ার পর অনেকে ধারনা করতে শুরু করেন যে, হারির সঙ্গে রোনালদোর সমকামী সম্পর্ক রয়েছে। যদিও বিষয়টি শুনে হেসে উড়িয়ে দেন রোনালদো। এ বিষয়ে কোনো প্রমাণও পাওয়া যায়নি। তবে রোনলদো স্বীকার করেন- হারির সঙ্গে তার দারুণ বন্ধুত্ব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা