,

আশুগঞ্জ সার কারখানার ২মাস বন্ধের পর পুনরায়  উৎপাদন শুরু

news-image

নিজস্ব প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।
কারখানার ত্রুটি মেরামত শেষে বুধবার সকালে ইউরিয়া সার উৎপাদন শুরু করা হয়।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারণে ইউরিয়ার সার উৎপাদন বন্ধ হয়ে যায়।
এদিকে কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এককোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়।
কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি জানান, ১৭ ডিসেম্বর শনিবার সকাল থেকে কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারে ক্রটি দেখা দেয়। এতে করে ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছিল। তাই বিকেলে কম্প্রেসারের ত্রুটি মেরামতের জন্য কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়। ত্রুটি মেরামত করতে কারখানার নিজস্ব প্রকৌশলীরা কাজ শুরু করেন। কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটি মেরামত ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে দীর্ঘ প্রায় ৫৪ দিন বন্ধ থাকার পর বুধবার সকালে কারখানার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত সাত জেলায় সার সংকটের কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে