,

সাকিবকন্যার বাবা ডাক (ভিডিওসহ)

news-image

অনলাইন ডেস্ক : বাবা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য নিরাপদ আশ্রয়স্থল। সাকিবকন্যার কাছেও তার ব্যাতিক্রম নয়। কিন্তু একের পর এক ব্যস্ত ক্রিকেট সূচির কারণে কন্যা আলাইনা হাসান অব্রিকে যেন সময়ই দিতে পারছেন না সাকিব। তাই শত ব্যস্ততার ফাঁকে যখন ঘরে ফিরলেন সাকিব, তখন কন্যা অব্রি কোলে উঠে মধুর ডাকে প্রাণ জুড়িয়ে দিলো বাবা সাকিবের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে এমনই এক ভিডিও পোস্ট করেছেন সাকিব নিজেই।

মঙ্গলবার পোস্ট করা ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাকিব যখন ঘরে ঢুকছেন ঠিক তখনই দৌড়ে এসে বাবার কোলে চড়ে বসে মেয়ে অব্রি। তারপর ইনিয়ে-বিনিয়ে বোঝাতে থাকে সারাদিন বাবাকে না দেখতে পাওয়ার আকুলতা। এর কিছু বাদেই, বাবা শব্দের মধুর ডাকে হৃদয় ছুঁয়ে দেয় সাকিবের। ফেসবুকে ভিডিওটি পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে সাকিব লিখেছেন, যখন সে (অব্রি) আমাকে বাড়িতে দেখতে পায়, তার কাছে এটা পৃথিবীর সবচেয়ে আনন্দঘন মুহূর্ত! মাশাল্লাহ!!!

প্রসঙ্গত, ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে এখন হায়দরাবাদে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। যে দলের অন্যতম সদস্য হিসেবে পরিবারসহ সেখানে অবস্থান করছেন সাকিব। ইতিমধ্যে সেখানে ভারতীয় এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ড্র করেছে সফরকারীরা। এখন অপেক্ষা একমাত্র টেস্ট ম্যাচের। স্থানীয় রাজিব গান্ধী স্টেডিয়ামে যা শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা