,

৬০ সেকেন্ডেই ঘুম (ভিডিওসহ)

news-image

বিভিন্ন কারণে অনেকেই ঘুমের সমস্যায় ভোগেন। অনেক চেষ্টায়ও অনেকের ঘুম আসে না। বিছানায় এপাশ-ওপাশ করাই সার। অনেকে আবার ঘুমের ওষুধে অসক্ত হয়ে পড়েন। যুক্তরাষ্ট্রের এক চিকিৎসক নিয়ে এসেছেন এর সহজ সমাধান। নিঃশ্বাস নেওয়ার একটি ব্যায়াম নিয়মিত করে মাত্র ৬০ সেকেন্ডেই ঘুম আনা সম্ভব বলে দাবি করা হচ্ছে। ৬০ সেকেন্ডে ঘুম আনার ব্যায়ামটি উদ্ভাবন করেছেন

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের চিকিৎসক অ্যান্ড্রু ওয়েল। নিজের ওয়েবসাইটে তিনি বলেন, গভীরভাবে নিঃশ্বাস মন ও চিন্তার প্রক্রিয়াকে প্রভাবিত করে। অন্য কোনো কিছুর দিকে না ভেবে শুধু নিঃশ্বাস নেওয়া দিকে মনোযোগ দিয়ে পরিবর্তন আনা সম্ভব। এতে শরীরেও আসে প্রশান্তি।

অ্যান্ড্রু ওয়েলের উদ্ভাবিত পদ্ধতিটিকে বলা হয় ‘৪-৭-৮ নিঃশ্বাস ব্যায়াম’। আবার একে ‘প্রশান্তির নিঃশ্বাসও’ বলা হয়। ব্যায়ামটি করতে এই ধাপগুলো পালন করতে হবে।

মুখ দিয়ে জোরে শ্বাস ছাড়তে হবে। শ্বাস ছাড়ার সময় হুঁশ শব্দ হবে।
নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে হবে। শ্বাস নেওয়ার সময় এক থেকে চার পর্যন্ত গুনতে হবে।
শ্বাস বন্ধ রেখে এক থেকে সাত পর্যন্ত গুনতে হবে।
মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে। শ্বাস ছাড়ার সময় এক থেকে আট পর্যন্ত গুনতে হবে।

উল্লিখিত প্রক্রিয়ায় একবার ব্যায়ামটি করা হলো। পুরো প্রক্রিয়া মোট চারবার করতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের