শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের হুমকির জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে যে হুমকি দিয়েছেন আসন্ন বিপ্লব বার্ষিকীতে তার জবাব দেবে তেহরান। মঙ্গলবার ইরানের সামরিক বাহিনীর কমান্ডারদের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমাকে ভয় কর। কিন্তু না! ইরানের জনগণ তার এ বক্তব্যের জবাব দেবে ২২ বাহমান বিপ্লব বার্ষিকীর দিন। হুমকির জবাবে ইরানের জনগণ কী ধরনের অবস্থান গ্রহণ করে সেদিন তারা তা দেখিয়ে দেবে।”

ফারসি ২২ বাহমান হচ্ছে ইরানের ইসলামি বিপ্লবের বার্ষিকী। ১৯৭৯ সালের এ দিনে ইরানের বিপ্লব চূড়ান্তভাবে সফল হয়। প্রতিবছর এই দিনটিতে ইরানের জনগণ সারাদেশে বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করে।

কয়েকদিন আগে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, “আগুন নিয়ে খেলছে ইরান। প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন তারা তা মোটেই স্বীকার করে না; কিন্তু আমি তা করব না।”

সর্বোচ্চ নেতা বলেন, “ট্রাম্প বলেছেন ইরানের জনগণের উচিত সাবেক প্রেসিডেন্ট ওবামার প্রতি কৃতজ্ঞ হওয়া। কিন্তু কেন? আমাদের কী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি কৃতজ্ঞ হতে হবে? আমরা কী ইরাক ও সিরিয়ার সহিংসতার আগুনের প্রতি কৃতজ্ঞ হব? ২০০৯ সালে ইরানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েছিলেন ওবামা; আমরা কী তার প্রতি অন্ধ সমর্থন দেব?”

সর্বোচ্চ নেতা বলেন, ইরানের জনগণের ওপর মারাত্মক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিলেন ওবামা। অবশ্য তিনি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিলেন। কোনও শত্রুই ইরানের জনগণকে পঙ্গু করতে পারবে না।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ট্রাম্পকে ধন্যবাদ জানানো উচিত এই কারণে যে, তিনি তার বক্তব্যের মাধ্যমে আমেরিকার সত্যিকার চেহারা দেখিয়ে দিয়েছেন। ট্রাম্পের পাঁচ বছরের শাসনামলে আমেরিকার মানবাধিকার সম্পর্কে আমরা আরও পরিষ্কার হয়ে যাবো। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, প্রেস টিভি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ