,

সৌদি থেকে ৩৯ হাজার পাকিস্তানি বহিষ্কার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :গত চার মাসে সৌদি আরব থেকে ৩৯ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করেছে দেশটির সরকার।মঙ্গলবার সৌদি গেজেট জানিয়েছে, বসবাস এবং কাজের আইন ভঙ্গ করার কারণেই তাদের বহিষ্কার করা হয়েছে।

পত্রিকাটি জানায়, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বেশ কিছু কর্মকাণ্ডের সঙ্গে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিকের সম্পৃক্ত থাকার ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শুধু তাই নয় মাদক পাচার, চুরি, জালিয়াতি এবং যৌন নিপীড়নের অভিযোগে বেশ কয়েকজন পাকিস্তানিকে আটক করা হয়েছে।
এমন পরিস্থিতিতে সৌদির শূরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল সাদৌন পাকিস্তানিদের কাজে নেয়ার আগে ভালো করে যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছেন।
নিরাপত্তার স্বার্থে সৌদিতে কাজের উদ্দেশে আসা পাকিস্তানি নাগরিকদের ভালোভাবে পরীক্ষা করতে বলেছেন তিনি। সাদৌন বলেন, পাকিস্তানি নাগরিকদের সৌদিতে কাজ দেয়ার আগে সৌদি এবং পাকিস্তান দুই দেশকেই ভালোভাবে জানতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা