,

আত্মহত্যা করেছেন আইটেম কন্যা মিথিলা

news-image

নিউজ ডেস্ক : আত্মহত্যা করেছেন ঢাকাই চলচ্চিত্রের আইটেম কন্যা ও নিজেকে বাংলাদেশের সানি লিওন দাবি করা জ্যাকলিন মিথিলা। গত ২ ফেব্রুয়ারি মধ্যরাতে চট্টগ্রামের বাড়িতে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন।

চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম মিথিলার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মিথিলার বাবা স্বপন শীল থানায় একটি মামলা করেছেন। এই মৃত্যুর কারণ হিসেবে স্বামীর সঙ্গে তার ঝগড়ার কথা উল্লেখ করা হয়েছে।

অবশ্য গত ৩০ ও ৩১ জানুয়ারি মিথিলা তার ফেসবুকে আত্মহত্যা নিয়ে দুটি স্ট্যাটাস পোস্ট করেন। ৩০ জানুয়ারি রাতে পোস্ট করা স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কালকে আমি আত্মহত্যা করব। কেউ আমাকে প্রত্যাখ্যান করে নাই। আমিও কাউকে প্রত্যাখ্যান করি নাই। কিন্তু আমি আত্মহত্যা করব।’ ৩১ জানুয়ারি পোস্ট করেন, ‘ধীরে ধীরে মৃত্যুর পথে পা বাড়াচ্ছি।’

এ বিষয়ে মইনুল ইসলাম জানান, মামলায় প্রকৃত নাম দেয়া হয়েছে জয়া শিল, বয়স ২২ বছর। মিথিলা বিবাহিত ছিলেন। তার স্বামী উৎপল রায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এই কারণে সে আত্মহত্যা করেছে। মিথিলাকে চট্টগ্রামের দিঘিরপাড় নামক জায়গায় চিতায় পোড়ানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবির ‘পানের ভেতর সুপারি’ শিরোনামের একটি আইটেম গানে নাচেন মিথিলা।

এছাড়া ফেসবুক লাইভে এসে খোলামেলা ভঙ্গিতে ভক্তদের প্রশ্নের জবাব দিতেন। এ সংক্রান্ত অসংখ্য ভিডিও ইউটিউবে দেখা গেছে। যা নিয়ে বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন মিথিলা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের