,

দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে প্রায় উঠেই গিয়েছিল শ্রীলংকা

news-image

স্পোর্টস ডেস্ক : চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়ে চাপা পড়েছে সফরকারী শ্রীলংকা। স্বাগতিকদের দেয়া ৩৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪০ রানে হেরেছে শ্রীলংকা।

মঙ্গলবার রাতে কেপ টাউনে টস জিতে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসিস, ডি ভিলিয়ার্স এবং ডি ককের দারুণ ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৩৬৭ রান করে দক্ষিণ আফ্রিকা।

ডু প্লেসিস ১৪১ বলে ১৮৫ রানের দুর্দন্ত ইনিংস খেলেন। এছাড়া ডি ভিলিয়ার্স ৬৪ এবং ডি কক ৫৫ রান করেন।

৩৬৮ রানের পাহাড় তাড়া করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল শ্রীলংকা। ৩০৭ রান পর্যন্ত চার উইকেট হারিয়েছিল। তবে এরপরই প্রোটিয়া বোলারদের সামনে আর দাঁড়াতে পারেনি সফরকারীরা।

শেষ পর্যন্ত ৩২৭ রানে অলআউট হয় শ্রীলংকা। শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ১১৯ রান করেন উপল থারাঙ্গা। চার বছর পর জাতীয় দলের হয়ে সেঞ্চুরি করেন এ ওপেনার।

৫ ম্যাচের সিরিজ ৪-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আর এই জয়ের ফলে অস্ট্রেলিয়াকে টপকে আইসিসির র‌্যাংকিংয়ে শীর্ষে চলে এসেছে ডি ভিলিয়ার্স বাহিনী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের