,

ক্যাটরিনাকে এড়িয়ে চলতেই কী এমনটা করলেন রণবীর

news-image

বিনোদন ডেস্ক :ক্যাটরিনাকে কী জেনেশুনে এড়িয়ে চলছেন তাঁর প্রাক্তন সঙ্গী রণবীর কাপুর? বলি-পাড়ায় এই মুহুর্তে এটাই সবচেয়ে বড় মশলাদার খবর বলে মনে করা হচ্ছে। এই নিয়ে কানাঘুসোও কিছু কম শোনা যাচ্ছেনা। যার সাম্প্রতিকতম সংযোজন হলো, ‘জগ্গা জাসুস’ ছবির পরিচালক অনুরাগ বসুর বাড়ির সরস্বতী পূজাতে রণবীরের অনুপস্থিতি।

মুম্বাইতে প্রতিবাছরই সরস্বতী পুজো করেন সিনেমা পরিচালক অনুরাগ বসু ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। এই ২ বাঙালির পূজাতে জমিয়ে রান্না হয় ভোগ। চলে দেদর আনন্দ । নিমন্ত্রিত থাকেন বলিউডের বহু নামি দামি শিল্পী।

প্রতিবারের মতো এবারেও পুজোতে নিয়মন্ত্রণ ছিল বলিউডের চকলেট হিরো রণবীর কাপুরের। কিন্তু অনুরাগের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও, অনুরাগের বাড়ির সরস্বতী পূজাতে রনবীরের না আসার কারণ নাকি ক্যাটরিনা! জানা গেছে, পূজাতে ক্যাটরিনা অনুরাগের বাড়িতে আসায়, প্রাক্তন বান্ধবীকে এড়িয়ে চলতেই আসেননি রণবীর। এদিকে রণবীর অবশ্য এই সমস্ত রটনাকে মিথ্যে বলে দাবি করছেন। রণবীর বলছেন তিনি ব্যস্ত ছিলেন শ্যুটিং -এ। রাজকুমার হিরানীর ছবি সঞ্জয় দত্তের জীবনের কাহিনী অবলম্বনে তৈরি এক সিনেমাতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর। সেইসব নিয়ে ‘ব্যস্ত’ থাকা রণবীর যেতে পারেননি বন্ধু অনুরাগের বাড়িতে। কিন্তু ক্যাটরিনার ‘উপস্থিতিতে’ রনবীরের এই ‘অনুপস্থিতি’-এর অঙ্ক নজর কেড়েছে অনেকেরই

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে