বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে পরী!

news-image

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা পরীমনি। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে পরী নামে নয় নদী নামে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী।

বর্তমানে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে কি হয়েছে হালের আলোচিত এ চিত্রনায়িকার, তা জানতে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে ‘নদীর বুকে চাঁদ’ সিনেমাটি। কারণ শওকাত হোসেন পরিচালিত ‘নদীর বুকে চাঁদ’ সিনেমার শেষ লটের শুটিংয়ের প্রয়োজনেই হাসপাতালে যেতে হয়েছে পরীকে। রাইজিংবিডিকে এমনটাই জানান পরীমনি।

সিনেমার দৃশ্য সম্পর্কে জানতে চাইলে পরীমনি বলেন, ‘কুর্মিটোলা হাসপাতালে শুটিং করছি। এতটুকুই বলতে চাচ্ছি। দৃশ্যটা বলা যাবে না। হলে গিয়েই দেখতে হবে কোন দৃশ্যের শুটিং করছি।’

চাঁদ ও নদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ রকম রোমান্টিক ঘরানার গল্প নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি।

‘নদীর বুকে চাঁদ’ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এ সিনেমায় নদীর ভূমিকায় অভিনয় করছেন পরীমনি ও চাঁদের ভূমিকায় দেখা যাবে চিত্রনায়ক সাইমন সাদিককে।

১১-২০ মে পর্যন্ত সিলেটে প্রথম লটের শুটিং শেষ হয়েছে। সাইমন-পরী প্রথমবারের মতো জুটিবদ্ধ হন নজরুল ইসলাম খানের রানা প্লাজা সিনেমায়। সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও এখনো মুক্তির আলো দেখেনি। এরপর দ্বিতীয় সিনেমা ‘পুড়ে যায় মন’। এটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। এ জুটি তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন নদীর বুকে চাঁদ সিনেমায়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান