,

বিরোধিতা না করে নির্বাচন কমিশনকে সহায়তা করুন : হানিফ

news-image

বিএনপি দেশের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল। তাই তর্কের খাতিরে বিরোধিতা না করে নতুন নির্বাচন কমিশনকে তাদের সহায়তা করা উচিৎ বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার টাউন হলে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি যেহেতু একাধিকবার ক্ষমতায় ছিল আর বিএনপি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল। সে হিসাবে তারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন এটা আমি আশা করি। সে দিক দিয়ে সমালোচনার খাতিরে সমালোচনা আর বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে নির্বাচন কমিশনকে সহায়তা করবেন। যাতে করে আগামী দিনগুলোতে যেন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করতে পারে। সব নির্বাচনের অধিনেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব। যদি সব রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সহায়তা করে। -সময় টিভি থেকে

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের