,

ট্রাম্পকে ব্রিটিশ পার্লামেন্টে আমন্ত্রণ জানাতে নারাজ স্পিকার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার অবস্থান নিলেন ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমান্সের স্পিকার জন বারকাউ। বললেন, ব্রিটেনে প্রেসিডেন্ট ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকালে পার্লামেন্টের উভয় কক্ষে তাকে ভাষণ দিতে দেয়ার ঘোর বিরোধী তিনি।

ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের এ ধরনের অবস্থান ও বক্তব্য নজিরবিহীন। কারণ, দেশটিতে সাধারণভাবে আশা করা হয় যে, স্পীকার সবরকম দলীয় মতামত ও অবস্থানের ঊর্ধ্বে থাকবেন। ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কোনো সম্মানিত বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানাতে যে ক’জন পার্লামেন্ট-কর্মকর্তার সম্মতি প্রয়োজন হয়, স্পিকার তাঁদের অন্যতম।

স্পিকার বারকাউ পার্লামেন্ট সদস্যদের বলেন, এমন না যে সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের কারণে আমি ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করছি, বরং এর আগে থেকেই আমি এর (আমন্ত্রণ) বিরুদ্ধে। আর ওই ঘটনার (অস্থায়ী নিষেধাজ্ঞা) পর আমি আরো বিরুদ্ধে চলে যাই।

বিরোধীদলীয় সদস্যদের প্রবল হর্ষধ্বনির মধ্য দিয়ে বারকাউ বলেন, আমেরিকার সঙ্গে সম্পর্ককে যদিও আমরা খুবই গুরুত্ব দিই, কিন্তু আমাদের তো নিজেদের মূল্যবোধগুলোকে, বর্ণবাদ ও লিঙ্গবৈষম্যবিরোধিতা এবং সাম্য ও ন্যায়বিচার ইত্যাদি সমুন্নত রাখতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের শেষ দিকে রাষ্ট্রীয় সফরে ট্রাম্পের ব্রিটেন যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে দেশটির ১৮ লাখ মানুষ এই সফরের বিরোধিতা করে পার্লামেন্টের কাছে এক পিটিশনে সই করেছে। পিটিশনটি নিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের