,

আসল ভেবে নকল নোবেল চুরি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :শান্তিতে নোবেলজয়ী ও ভারতীয় শিশুদের অধিকার আদায়ে সোচ্চার কৈলাস সত্যার্থীর বাড়ি থেকে তার নোবেল পদকের রেপ্লিকা খোয়া গেছে। ধারণা করা হচ্ছে আসল ভেবেই রেপ্লিকা পদকটি হস্তগত করেছে চোরেরা।

মঙ্গলবার ভোররাতে নোবেলজয়ী কৈলাসের দিল্লির বাড়ি থেকে এই নকল নোবেল পদকটি চুরি হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বর্তমানে আমেরিকায় অবস্থানকারি কৈলাস সত্যার্থীর আসল নোবেল পুরস্কারটি নিয়ম অনুযায়ী সংরক্ষিত আছে রাষ্ট্রপতিভবনে। পুলিশের ধারণা, রেপ্লিকাকেই আসল নোবেল ভেবে হাতিয়ে নিয়েছে চোরেরা। তবে, তারা শুধু নোবেল নিতেই হানা দিয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় দণ্ডবিধির ৩৮০ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। চোরের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এলাকার সমস্ত অপরাধীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাত ও পায়ের ছাপ খতিয়ে দেখছে পুলিশের ফরেন্সিক বিভাগ।

এর আগে ২০০৪ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি হয় যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের