,

১৬ ছক্কায় আজমীরের ২২২!

news-image

স্পোর্টস ডেস্ক : ভুল পড়ছেন না। ৫০ ওভারের ম্যাচেই ২২২ রান করেছেন বাংলাদেশের এক ক্রিকেটার। প্রথম বিভাগ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের খেলায় অগ্রণী ব্যাংকের হয়ে আজমীর আহমেদ ১৬৮ বলে ১৬ চার ও ১৬ ছক্কায় অপরাজিত ২২২ রান করেন। উদয়াচল ক্লাবের বোলারদের একাই তুলোধুনো করেছেন আজমীর। তার বিস্ফোরক ইনিংসে ভর করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৩ রান করে অগ্রণী ব্যাংক।

ইনিংসের শুরু থেকেই আজমীর ছিলেন আক্রমণাত্মক। বড় কিছু করার ইঙ্গিত শুরু থেকেই দিয়েছিলেন ২৪ বছর বয়সি এ ক্রিকেটার। জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ভাই মোরসালিন বিন মুর্তজার প্রথম দুই ওভারে দুটি চার মেরে ইনিংস শুরু করেন আজমীর।

এক ওভার পর আবারও মোরসালিনের বলে তুলে নেন চার রান। ১১তম ওভারে ডানহাতি এ পেসারের বলে টানা চারটি চার মারেন আজমীর। ২২তম ওভারে তার ব্যাট থেকে আসে প্রথম ছক্কা। এরপর ২২ গজের ক্রিজে তাণ্ডব চালিয়ে আরো ১৫টি ছক্কা হাঁকান আইইউবিতে অধ্যয়নরত এ ক্রিকেটার।

৫১ বলে হাফসেঞ্চুরি দেখা পাওয়ার পর ১০৮ বলে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেন আজমীর। পরের ১০০ রান তুলে নেন মাত্র ৫১ বলে! অগ্রণী ব্যাংকের হয়ে প্রথম দুই ম্যাচে তার রান ছিল ২৪ ও ১৮। বড় রানের ক্ষুধায় থাকা আজমীর আজ ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সবার নজরে এসে গেলেন।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি