,

শিমুল হত্যা: মেয়র মীরুর রিমান্ড শুনানি ১৩ ফেব্রুয়ারি

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুর রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে ১৩ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম গ্রেফতার করা মেয়রের সাতদিনের রিমান্ড চেয়ে শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।

এর প্রেক্ষিতে দুপুর ১২টার দিকে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আবেদন আমলে নিয়ে ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকার শ্যামলী এলাকা থেকে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহায়তায় মেয়র হালিমুল হক মীরুকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহজাদপুর পৌরসভার মেয়র ও ছাত্রলীগের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মেয়র শর্টগান দিয়ে গুলি ছুড়ছিলেন। সেই ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের