,

সাঁওতাল পল্লিতে আগুন : এসপিসহ পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধায় সাঁওতাল পল্লিতে আগুন দেওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের তালিকা দাখিল না করায় জেলার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত তা তদন্তের জন্য গাইবান্ধার চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর জুডিশিয়াল মেজিস্ট্রেট আগুন দেওয়ার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের তালিকা চেয়েছিল। কিন্তু পুলিশ সুপার তালিকা না দিয়ে প্রকারান্তরে হাইকোর্টের আদেশ অমান্য করেছেন। এ জন্য তাকে অবিলম্বে প্রত্যাহার করতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিপিকে নির্দেশ দেওয়া গেল।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। একইসঙ্গে গোবিন্দগঞ্জের চানগাড়ি এলাকায় গত ৬ নভেম্বর যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছিলেন তাদেরকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য জড়িত মর্মে হাইকোর্টে রিপোর্ট দাখিল করে বিচারিক তদন্ত কমিটি। আজ ওই রিপোর্টের ওপর রিটকারীর পক্ষে আইনজীবী এএম আমিন উদ্দিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের