,

ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড করল? জানবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ে ফেসবুক বন্ধুত্ব তৈরির একটা জনপ্রিয় মাধ্যম। কিন্তু কখন কখন ফেসবুক-বন্ধুত্বও তৈরি করে তিক্ততা। সে ক্ষেত্রে অপছন্দের বন্ধুকে আনফ্রেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ। সে রকম ভাবে আপনিও ফেসবুকে কারো অপছন্দের তালিকায় পড়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আপনাকেও আপনার কোন ফেসবুক-বন্ধু আনফ্রেন্ড করে দিতে পারেন। ফেসবুক কিন্তু এ সমস্ত ক্ষেত্রে আপনাকে কোন নোটিফিকেশন পাঠায় না। অসংখ্য বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করল, তা জানার উপায় কী? উপায় অতি সহজ। এবার জেনে নিন—

* গুগল ক্রোম খুলে ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ ক্লিক করে ‘সেটিংস’ অপশন-এ যান।
* ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন। পেজ-এর একদম নীচে ‘গেট মোর এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
* সার্চ বক্স-এ লিখুন ‘আনফ্রেন্ড ফাইন্ডার’(‘unfriend finder’)। সার্চ রেজাল্ট-এ ঠিক অপশনটির পাশে ‘অ্যাড টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন। এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার ব্রাউজারে।
* এ বার ক্রোম ব্যবহার স্বাভাবিক ভাবে ফেসবুক-এ লগ ইন করুন। একেবারে ডান দিকের উপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন। এই এক্সটেনশন দেখিয়ে দেবে, কে আপনাকে আনফ্রেন্ড করেছেন। এমনকি নতুন কেউ আপনাকে আনফ্রেন্ড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তবে এই এক্সটেনশন কেবল মাত্র গুগল ক্রোমের ডেস্কটপ ভার্সনেই কাজ করবে। মোবাইলে এই কৌশলে এক্সটেনশন অ্যাড করা যাবে না। সূত্র: এবেলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে