,

নবীনগরে আধিপত্যের ঘটনায়  দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনার সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের উরখুলীয়া গ্রামের দুই পক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। এরা হলেন, হামিদ (৩০), হাবিবুল্লাহ্ (২৮), দানিজ মিয়া (৫০), মূছা মিয়া (৩৫), মোবারক (৩৫) ও হিলু মিয়া (৪০)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উরখুলীয়া গ্রামের বাসিন্দা হামিদ মিয়া ও রাজ্জাক মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। এরই জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা