,

আমরা অন্তর থেকে দায়িত্ব পালন করেছি : কাজী রকিব

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন বলেছেন, আমরা অন্তর থেকে দায়িত্ব পালন করেছি। নতুন যারা আসছেন তাদের প্রতিও আমাদের আশা এবং আস্থা রয়েছে। তারাও গুরুত্বের সঙ্গে এই দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বেলা ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এই কথা বলেন তিনি।

মেয়াদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বিদায়ী অন্যান্য কমিশনারদের নিয়ে আজ শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানান কাজী রকিব উদ্দিন আহমদ।

নির্বাচন কমিশনে দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করে তিনি বলেন, নতুন কমিশনাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসছেন। এটি একটি সাংবিধানিক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের জন্য শুভেচ্ছা রইল।

শ্রদ্ধা জানানো শেষে কাজী রকিব উদ্দিন জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে অনুভূতি লিপিবদ্ধ করেন। পরে তিনি স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা