,

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মমতাজ

news-image

বিনোদন প্রতিবেদক : অস্ট্রেলিয়ার একটি শিক্ষাবিষয়ক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। গেল রোববার (৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির সঙ্গে তিনি এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

তিনি `অ্যাম্বাসাডর ফর এডুকেশন` হয়ে এখন থেকে বাংলাদেশে শিক্ষার প্রচার ও প্রসারে কাজ করবেন। এছাড়াও মমতাজ শিক্ষাব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের ভূমিকা ও নানা পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের অবগত করবেন।

মমতাজ বলেন, `অ্যাম্বাসাডর ফর এডুকেশন`র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেল। আমাদের দেশে শিক্ষাব্যবস্থা এখনও আশানুরূপ জায়গায় পৌঁছাতে পারেনি। তাই শিক্ষাব্যবস্থা আরও উন্নত করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করে যাব।`

এই ফোক সংগীতশিল্পী আরো বলেন, `বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেমিনার করবো। শিক্ষার উন্নয়নে অস্ট্রেলিয়ার নানামুখী পদক্ষেপ শিক্ষার্থীদের কাছে তুলে ধরবো। পাশাপাশি শিক্ষাবিষয়ক আলোচনা ও কনসার্টেও অংশ নেব।`

মমতাজের আশা, তার এসব কার্যক্রমের মাধ্যমে উন্নয়নশীল এই দেশটির শিক্ষাব্যবস্থার প্রভূত উন্নতি হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা