,

প্রত্যেক পুরুষের স্ত্রীর সঙ্গে সব দায়িত্ব ভাগ করে নেয়া উচিত : কারিনা

news-image

বিনোদন ডেস্ক : কারিনা-সাইফের ছেলে তৈমুরের বয়স একমাস হয়ে গেছে। সন্তান জন্মদানের পর কয়েক সপ্তাহের মধ্যে আবারো ফিটনেসে মনোযোগী কারিনা। নিয়মিত যোগব্যায়াম করছেন।

সম্প্রতি র‌্যাম্পে হাঁটলেন তিনি। ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে দেখা যায় তাঁকে। বর্তমান সংসার ব্যস্ততা-দায়িত্ব নিয়ে সেখানে কথা বললেন কারিনা। কারিনা বলেন, ‘আমি খুব লাকি। স্বামী হিসেবে সাইফ আমাকে দারুণ সহযোগিতা করে। এই মুহূর্তে ও তৈমুরের দেখভাল করছে। সে জন্যই তো আমি এখানে আসতে পারলাম।’

কারিনা আরও বলেন, তাঁর জীবন এখন তাঁরই অভিনীত ছবি ‘কি অ্যান্ড কা’র চিত্রনাট্যের মতো। ওই ছবিতে দেখানো হয়েছিল কারিনা বাইরে কাজ করেন। আর সংসার সামলান তাঁরা পর্দার স্বামী অর্জুন কাপূর। ঠিক সে ভাবেই নাকি এখন যাবতীয় দায়িত্ব ভাগ করে নিয়েছেন তিনি আর সাইফ। কারিনা বাইরে কাজে ব্যস্ত থাকলে তৈমুরকে সময় দেন সাইফ। এমনকী রাতে উঠে ছেলের ডায়াপারও চেঞ্জ করে দেন ছোটে নবাব।

আবার সাইফের ব্যস্ততা থাকলে ছেলের দায়িত্ব কারিনার। কারিনার মতে, ‘ঠিক এভাবেই প্রত্যেক পুরুষের স্ত্রীর সঙ্গে সব দায়িত্ব ভাগ করে নেয়া উচিত।’ খবর মিড ডে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা