,

টাইগারদের পারফরম্যান্স নিয়ে ভারতীয় গণমাধ্যমে ব্যঙ্গ

news-image

স্পোর্টস ডেস্ক : ‘এ’ দলের বিপক্ষে টাইগারদের পারফরম্যান্স নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েনি ভারতীয় গণমাধ্যম। প্রস্তুতি ম্যাচ নিয়ে এবেলাডটইন তাদের শিরোনামে বলেছে ‘কোহলিদের বিরুদ্ধে টেস্টের আগেই ফ্যাকাশে বাংলাদেশ। নাকানি-চোবানি খেলেন মুশফিকুররা’।

প্রতিবেদনে বলা হয়, ‘কোথায় হারিয়ে গেল সেই তর্জন-গর্জন? প্রথম টেস্টের বল গড়ানোর আগে থেকেই হুঙ্কার, ঢক্কানিনাদ ভেসে আসছিল বাংলাদেশের সাজঘর থেকে। কথায় বলে, ফোঁপরা ঢেকির গুমর বেশি। দীর্ঘদিন ধরে চলে আসা বাংলার এই প্রবাদ সত্যি প্রমাণ করল বাংলাদেশ ক্রিকেট দল।

হায়দরাবাদে প্রথম টেস্টের আগে বাংলাদেশের চিন্তা বাড়ল বই তো কমল না। টেস্টের আগে বড় সড় ধাক্কা খেলেন মুশফিকুর রহিমরা। বোলিং নিয়ে রীতিমতো চিন্তায় থাকল বাংলাদেশ শিবির। ভারতীয় ‘এ’ দলই যদি বাংলাদেশের বোলারদের শিক্ষানবিশের পর্যায়ে নামিয়ে আনতে পারে, তাহলে বিরাট কোহলিদের হাতে যে নাস্তানুবাদ হতে হবে, এ কথা বলার আর অপেক্ষা থাকে না।

দেওয়াললিখন কি এতক্ষণে পড়ে ফেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা? ম্যাচ না-হয় নিষ্ফলা ড্র হয়েছে। কিন্তু বাংলাদেশ যে নির্বিষ তা কিন্তু টেস্ট শুরুর আগেই প্রমাণিত। অবশ্য খেলাটার নাম যে আবার ক্রিকেট। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে যেতে পারে। ‘ বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা