,

ব্রিটিশ সিংহাসনে ৬৫ বছর, ইতিহাস গড়লেন রানি এলিজাবেথ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :দ্বিতীয়ব্রিটিশ রাজতন্ত্রের প্রথম শাসক হিসেবে সিংহাসনে ৬৫ বছর থাকার ইতিহাস গড়েছেন রানি এলিজাবেথ দ্বিতীয়। ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে তিনিই একমাত্র রাজ্য প্রধান যিনি একাধারে ৬৫ বছর ধরে সিংহাসনে রয়েছেন।

 

৯০ বছর বয়সী রানি ৬৫ বছর পূর্তির দিনটি একেবারে পারিবারিকভাবে পালন করছেন। নরফোকে রানির সান্ড্রিংহাম এস্টেটে একান্তভাবে দিনটি উদযাপন করা হচ্ছে। কাকতালীয়ভাবে এই দিনেই রানির বাবা জর্জ পঞ্চম এর মৃত্যু হয়েছিল। ফলে দিনটি রানির বাবার মৃত্যুবার্ষিকীও।

রানির সিংহাসনে আরোহনের ৬৫ বছর উপলক্ষে ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস থেকে আগের একটি ছবি পুনরায় সরবরাহ করা হয়েছে। ছবিটি বিখ্যাত আলোকচিত্রী ডেভিড বেইলি ২০১৪ সালে তুলেছিলেন। গ্রেট নামক প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে ছবিটি ‍তোলা হয়েছিল। বিশ্বব্যাপী ব্রিটেনকে তুলে ধরার জন্য এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল।

ছবিতে রানি যে পোশাক পরে আছেন তাতে রয়েছে নীলকান্তমনি। এ পোশাক ১৯৪৭ সালে রানিকে বিয়ের উপহার হিসেবে দিয়েছিলেন রাজা জর্জ চতুর্থ।

রানির সিংহাসন আরোহনের দিনটিকে শ্রদ্ধা জানাতে রাজবাহিনী গান স্যালুট জানাবে। বাকিংহাম প্যালেসের কাছে গ্রিন পার্কে ৪১-টি বার গান স্যালুট দেওয়া হবে। এরপর টাওয়ার অব লন্ডনে আরও ৬২টি গান স্যালুট জানানো হবে। এছাড়া দিনটিকে স্মরণীয় করে রাখতে স্মারক মুদ্রা ও ডাকটিকেট প্রকাশ করা হবে।

১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি সান্ড্রিংহামে রানি এলিজাবেথের বাবার মৃত্যু হয়েছিল। ওই সময় রাজকুমারী এলিজাবেথের বয়স ছিল ২৫ বছর। স্বামী যুবরাজ ফিলিপের সঙ্গে তখন কেনিয়াতে রাজকীয় সফরে ছিলেন এলিজাবেথ।

আগামী ২০২২ সালে রানির ক্ষমতা আরোহনের ৭০ বছর জাঁকজমকপূর্ণভাবে পালন করার হবে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের