,

মাহমুদুর রহমানের সংবাদ সম্মেলন কাল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। কাল মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি।

দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তিনি অনুষ্ঠানটি কাভার করার জন্য সংবাদমাধ্যমে অনুরোধ জানিয়েছেন।

আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সাড়ে তিন বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর গত ২৩ নভেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন।

২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় নিয়ে বিচারপতির কথোপকথন-সংক্রান্ত স্কাইপ কেলেঙ্কারির ঘটনা পত্রিকায় প্রকাশ করায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়। একই বছর ১১ এপ্রিল দৈনিক আমার দেশ কার্যালয় থেকে তাঁকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মোট ৯৩টি মামলা রয়েছে। সব মামলায় জামিন শেষে তিনি মুক্তি পান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের