,

পাকিস্তান সুপার লিগে মাহমুদুল্লাহর দলে খেলবেন যারা

news-image

স্পোর্টস ডেস্ক :৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসর। এবারের এই আসরে ৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হল ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কোয়ালান্ডার্স, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্স।

কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে এবারের আসরে প্রথম-বারের মতো খেলবেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ব্রাড হজের পরিবর্তে দলে নেওয়া হয়েছে এই টাইগার ক্রিকেটারকে। গ্লাডিয়েটর্সের অধিনায়কত্ব করবেন সরফরাজ আহমেদ। ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেন, লুক রাইট ও টাইমাল মিলস রয়েছেন এই দলে। এছাড়াও থিসারা পেরেরা, আহমেদ শেহজাদ, রিলি রসো, নাথান ম্যাককালামের হাই -প্রোফাইল প্লেয়ারদের দলে ভিড়িয়েছে কোয়েটা গ্লাডিয়েটর্স।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আসরের উদ্বোধণী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে দুবাই ও শারজাহ’তে। তবে আগামী ৭ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে।

কোয়েটা গ্লাডিয়েটর্স: সরফরাজ আহমেদ (অধিনায়ক), উমর গুল, আসাদ শফিক, আহমেদ শেহজাদ*, মোহাম্মদ নওয়াজ*, কেভিন পিটারসেন*, লুক রাইট*, রিলি রসো*, মাহমুদুল্লাহ রিয়াদ*, আনোয়ার আলী, টাইমাল মিলস*, হাসান খান, নাথান ম্যাককালাম*, থিসারা পেরেরা*, বিসমিল্লাহ খান, মীর হামজা, জুলফিকার বাবর, সাদ নাসিম, উমর আমিন, নূর ওয়ালি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের