,

ছাত্রীর গালে থাপ্পড়ের ঘটনায় বখাটে যুবক অবশেষে গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কলেজে ঢুকে প্রকাশ্যে ছাত্রীর গালে থাপ্পড় মারা সেই বখাটে যুবক প্রিতম ঘোষকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া উপজেলার রাধানগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রিতম উপজেলার রাধানগর গ্রামের ঘোষপাড়া মহল্লার রাসমোহন ঘোষের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে নানাভাবে উত্যক্ত করে আসছিল।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার গ্রেফতারের  নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার দুপুরে আখাউড়া উপজেলা সদরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের কমনরুমে একাদশ শ্রেণির প্রথম বর্ষের ওই ছাত্রীর গালে থাপ্পড় মারে প্রিতম। বিষয়টি নিয়ে পুরো আখাউড়াজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ওইদিনই ছাত্রীর বাবা থানায় বখাটে প্রিতমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের