,

সার্চ কমিটির শেষ বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : সর্বশেষ বৈঠক করেছেন নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত অনুসন্ধান কমিটির সদস্যরা। এ বৈঠকের পরই রাষ্ট্রপতিকে দেয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ১০ জনের নাম সুপারিশ করবে কমিটি।

সোমবার বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে অনুসন্ধান কমিটি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা লোকজনের নাম এবং ১৬ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ তুলে দিতে পারে কমিটি।

অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, ১০ জনের তালিকায় সাবেক আমলাদের প্রাধান্য থাকবে। সিইসি হিসেবে সাবেক আমলাকেই বেছে নেয়ার সম্ভাবনা বেশি।

২৫ জানুয়ারি অনুসন্ধান কমিটি গঠনের পর পাঁচটি বৈঠক হয়েছে। এর মধ্যে দুই দিন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করা হয়। আর রাজনৈতিক দল থেকে নাম পাওয়ার পর অনুসন্ধান কমিটি দুটি বৈঠক করে। বিশিষ্ট নাগরিকেরা দলনিরপেক্ষ, সাহসী, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করার সুপারিশ করেছেন। তাঁদের মত হচ্ছে, নির্বাচন কমিশন হতে হবে বিতর্কের ঊর্ধ্বে, মেরুদণ্ড হতে হবে সোজা। যাতে চাপ কিংবা হুমকির মুখেও প্রভাবমুক্ত হয়ে তাঁরা কাজ করতে পারেন।

নির্বাচন কমিশন গঠনে গত ২৫ জানুয়ারি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে নারীসহ ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা