,

মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশী চালকসহ নিহত ২

news-image

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ায় হিমায়িত মুরগিবাহী একটি লরি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এর বাংলাদেশী চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আরেক সহকারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৫টার দিকে সেরেমবানের জামপল এলাকার জালান বাহাউ-কেমায়ান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জামপল পুলিশ প্রধান নূরজাইনি মোহাম্মদ নূরের বরাতে এখবর জানিয়েছে মালয়েশিয়ার সরকারি সংবাদসংস্থা বারনামা।

নূরজাইনি জানিয়েছেন, নিহত বাংলাদেশী চালকের নাম তানভীর আহমেদ সিদ্দিকী (৪৬) এবং তার নিহত সহকারীর নাম ইসমাইল ফাদিলজাহ (৪৬)।

আহত সহকারীর নাম মোহাম্মদ সিয়াবান মোহাম্মদ আমিনকে (২৯)। তাকে গুরুতর আহত অবস্থায় জামপল হাসপাতালে পাঠানো হয়েছে।

নূরজাইনি বলেন, সকাল সাড়ে ৫টার দিকে লরিটি সড়কের একটি মোড় পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালকের আসনেই তানভীর এবং ইসমাইল চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহত তানভীর এবং ইসমাইলের মরদেহ জামপল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের