,

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের দৌড়ে বাংলাদেশী তারকারাও

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার চলচ্চিত্রের সবচেয়ে বড় আয়োজন টালিউড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়ার দৌড়ে টালিগঞ্জের প্রসেনজিৎ, দেব, জিৎ, ঋতুপর্ণা, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকার পাশে আছেন বাংলাদেশী নায়ক-নায়িকারাও।

বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৭-এ বাংলাদেশের নায়ক-নায়িকাদের মধ্যে এবার মনোনয়ন লড়াইয়ে আছেন শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ, কুসুম সিকদার, নুসরাত ফারিয়াসহ আরও কয়েকজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশী তারকা শাকিব খান ‘শিকারি’, জয়া আহসান ‘ঈগলের চোখ’, আরিফিন শুভ ‘নিয়তি’, কুসুম সিকদার ‘শঙ্খচিল’ ও নুসরাত ফারিয়া ‘হিরো ৪২০’ সিনেমা নিয়ে টালিউড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে প্রতিনিধিত্ব করছেন।

এর আগেও অবশ্য বাংলা ফিল্মফেয়ার পুরস্কারে বাংলাদেশের জয়া আহসানের মনোনয়ন পাওয়ার খবর শোনা গিয়েছিল।

আগামী ২৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে বসবে বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের এবারের আসর।

এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত হবেন সেরা নায়ক, নায়িকা, পরিচালক, ছবি, সংগীত, গায়ক, গায়িকা, গীতিকারসহ চলচ্চিত্রের বিভিন্ন বিভাগ।

এই অ্যাওয়ার্ডে নিজের পছন্দের তারকাকে জয়ী করতে ভোট প্রদান করতে পারবেন ভক্তরা। দেশীয় তারকাদের ভোট দিতে এই ওয়েবসাইটে (filmfare.com/awards/filmfare-awards-east-2017/) গিয়ে নিজের নাম এবং ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে ভোট প্রদান করা যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে