,

হাওয়া বুঝে সংগঠনের নাম পরিবর্তন করলেন হাফিজ সাঈদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তাকে গৃহবন্দী করেছে বলে ধারণা করা হয়। আন্তর্জাতিক চাপের মুখে তার সংগঠনকে নিষিদ্ধ করার পরিকল্পনাও করছে দেশটি। হাওয়া বুঝে এ বার সংগঠনের নামই বদলে ফেলল মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সাঈদ। পাকিস্তানের ইসলামি সংগঠন জামায়াত উদ দাওয়ার (জেইউডি) নতুন নাম ‘তেহরিক আজাদি জম্মু অ্যান্ড কাশ্মীর’। খবর এই সময়ের।

গত সপ্তাহে গৃহবন্দি হওয়ার আগেই জেইউডির নতুন নাম রাখার ইঙ্গিত দিয়েছিল হাফিজ সাঈদ। পাক সরকারের গতিবিধি লক্ষ্য করে জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ হওয়া থেকে বাঁচাতে বেশ কিছুদিন ধরেই ফন্দি আঁটছিলেন তিনি। হাফিজের দুটি সংগঠন জামায়াত-উদ-দাওয়া ও ফলহা-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন জুড়ে দিয়ে নাম রাখা হয়েছে ‘তেহরিক আজাদি জম্মু অ্যান্ড কাশ্মীর’।

সূত্রের খবর, নতুন নামে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে হাফিজের সংগঠন। এই সংগঠন খুব শীঘ্রই লাহোরে একটি কাশ্মীর নিয়ে কনফারেন্সের আয়োজন করতে চলেছে। প্রসঙ্গত, ২৬/১১ মুম্বাই সন্ত্রাসের মাথা হাফিজ সাঈদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে ভারতের গোয়েন্দাদের হাতে। কিন্তু পাকিস্তানে এই জঙ্গিনেতা বহাল তবিয়তেই বাস করছেন বলে মনে করে ভারত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা